ইবলিসের ঝুলিতে কী আছে?
মুহিউদ্দীন কাসেমী
একবার হযরত ঈসা আ. কোথাও যাচ্ছিলেন। পথে মিস্টার শয়তানের সঙ্গে সাক্ষাৎ। শয়তানের মাথায় সম্পদের ঝুলি। নবী তাকে জিজ্ঞেস করলেন, কী নিয়ে যাচ্ছিস? সে বলল, ব্যবসার সম্পদ। বাজারজাত করতে যাচ্ছি। খদ্দেরের তালাশে বেরিয়েছি। নবী বললেন, এ ঝুলিতে কী কী সম্পদ রয়েছে? এগুলোর ক্রেতা ও খদ্দের কারা? উত্তরে শয়তান বলল :
১. এতে রয়েছে জুলুম, তার ক্রেতা রাজাবাদশাগণ।
২. এতে রয়েছে খেয়ানত, তার ক্রেতা সাধারণ ব্যবসায়ীগণ।
৩. এতে রয়েছে হিংসা, তার ক্রেতা আলেম-ওলামাগণ।
৪. এতে রয়েছে অহংকার, তার ক্রেতা ধনাঢ্য ব্যবসায়ীগণ।
৫. এতে রয়েছে প্রতারণা, তার ক্রেতা মহিলাগণ।



0 Comments