nature beauty

header ads

যার | Mohiuddin Kasemi


যার
                 - মুহিউদ্দীন কাসেমী

  * যার কথাকে অনেক উত্তম মনে করা হয়, সে যেন কথাকে সংক্ষিপ্ত করে; এতে তার সম্মান বাড়বে এবং ইহা তার জ্ঞানের পূর্ণতার নিদর্শন হবে।
   * যার দিল যত বেশি লোভী, আল্লাহর প্রতি তার বিশ্বাস ততো কম।
   * যার মন্দ আলোচনার পর তার শুকরিয়াও আদায় করা হয়, ইহা তার জন্য শুকরিয়া নয় বরং ঠাট্টা।
  * যার আশা ছোট হয় তার আমল ঠিক হয়।
  * যার ইলম তাকে অমুখাপেক্ষী বানাতে পারে না, সে সম্পদ থেকে কখনো অমুখাপেক্ষী হতে পারবে না।
  * যার জবান তার ওপর প্রধান্য লাভ করে, সে জবানই তার মৃত্যুর ফয়সালা করে।
  * যার ধারণা খারাপ হয়ে যায় অন্যের প্রতি, তার কুধারণা সৃষ্টি হয়।
  * যার ইলম তার আকলের চেয়ে বেশী হয়, ওই ইলম তার জন্য মুসিবতের কারণ হয়।
  * যে ব্যক্তি তোমার এমন প্রসংশা করল যার তুমি উপযুক্ত নও, তাহলে সে তোমার ক্ষতি করল।
  * যে তোমাকে ছোট মনে করল, মূলত সে তোমার উপকার করল।

Post a Comment

0 Comments