বানানচর্চা : ০১
মুহিউদ্দীন কাসেমী
___________
ঙ ং ঙ্গ
[উঁয়ো, অনুস্বার এবং উঁয়োয় গ]
বেশ কয়েকজন লেখকের প্রবন্ধে দেখলাম ‘আকাংখা’ কিংবা ‘আকাঙ্খা’ লেখা। অথচ একমাত্র শুদ্ধ বানান ‘আকাঙ্ক্ষা’। এ রকম আরও অনেকে ঙ [উঁয়ো] এবং ং [অনুস্বার] একটিকে আরেকটির স্থানে অবলীলায় ব্যবহার করছেন। অথচ ঙ আর ং দুটির মাঝে বিস্তর ফারাক। ঙ একটি স্বতন্ত্র স্বাবলম্বী বর্ণ, সে কারো ওপর নির্ভর করে না। কেননা, ঙ-এর সাথে যে কোনো স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণ যুক্ত করা সম্ভব, যেমন- আঙুর, বাঙালি, ডিঙি, রঙের। অন্য দিকে ং-এর সঙ্গে কোনো বর্ণই যুক্ত হতে পারে না। কেউ কি লিখতে পারবে- আংুর, বাংালি, রংের? কারণ, ং স্বতন্ত্র কোনো বর্ণ নয়; তা ঙ ধ্বনির একটি প্রতীকচিহ্ন, যেমন ই-এর প্রতীকচিহ্ন ি ইত্যাদি।
তবে ঙ এবং ং -এর উচ্চারণ এক ও অভিন্ন, যেমন ‘রঙ’ ও ‘রং’। শুধু ধ্বনি বা উচ্চারণগত মিল থাকার কারণেই আমরা একটিকে আরেকটির স্থানে ব্যবহার করে ফেলি।
প্রশ্ন হচ্ছে কোথায় ঙ আর কোথায় ং ব্যবহৃত হবে? এই প্রশ্নের উত্তর জানতে হলে খুঁটিনাটি ব্যাকরণজ্ঞান দরকার। আমরা সে জটিলতার মধ্যে না গিয়ে সহজ একটি পদ্ধতি জেনে নিই :
ঙ স্বতন্ত্র বর্ণ হওয়ার কারণে অধিকাংশ ক্ষেত্রেই লেখা যেতে পারে; তাই ঙ না ং এ সন্দেহ দেখা দিলে ঙ ব্যবহার করলে ভুলের সম্ভাবনা কম। কিন্তু ং লিখতে হলে নিশ্চিত জানতে হবে বা অভিধান দেখে নিতে হবে যে, ং লেখা যাবে কি না।
ক. নিম্নের শব্দসমূহে কেবল ঙ ব্যবহৃত হবে; ং নয়
অঙ্কন অঙ্কিত অঙ্গ অঙ্গন অঙ্গীকার অনুপুঙ্খ অপাঙ্েেক্তয় আকাক্সক্ষা আঙ্গুল/আঙুল আতঙ্ক আশঙ্কা ইঙ্গিত উলঙ্গ কঙ্কণ কঙ্কর কঙ্কাল কুঙ্কুম গঙ্গা গাঙ্গেয় গৌরাঙ্গ চোঙ্গা/চোঙা টাঙ্গা টাঙ্গানো/টাঙা টাঙানো ঠোঙ্গা/ঠোঙা দঙ্গল দাঙ্গা নাঙ্গা পঙ্ক্তি পঙ্ক পঙ্কজ পঙ্কিল পঙ্খি পঙ্গপাল পঙ্গু পতঙ্গ পিঙ্গল পুঙ্খানুপুঙ্খ প্রাঙ্গণ বঙ্কিম বঙ্গ বঙ্গভঙ্গ বাঙ্গালি/বাঙালি বিহঙ্গ ব্যঙ্গ ভঙ্গ ভঙ্গুর ভাঙ্গন/ভাঙন ভাঙ্গা/ভাঙা মঙ্গল রঙ্গিন/রঙিন রঙ্গ রাঙ্গা/রাঙা রাঙ্গামাটি লঙ্কা লঙ্গরখানা লঙ্ঘন লবঙ্গ লাঙ্গল লিঙ্গ শঙ্কা শঙ্কিত শঙ্কু শশাঙ্ক শিক্ষাঙ্গন শৃঙ্খল শৃঙ্গ সঙ্গ সঙ্গী সঙ্গে সাঙ্গ সাঙ্গোপাঙ্গো হাঙ্গামা হুঙ্কার
খ. যেসব শব্দে শুধু ং হয়, ঙ নয়
অংশ অংশু এবংবিধ কিংবদন্তি কিংবা কিংশুক পাংশু প্রিয়ংবদা বংশ বংশী বংশাল বশংবদ বারংবার সংক্রমণ সংক্রান্ত সংক্ষিপ্ত সংক্ষেপ সংজ্ঞা সংবৎসর সংবরণ সংবর্ধনা সংবলিত সংবাদ সংবিধান সংরাগ সংলাপ সংশয় সংশোধন সংসার সংহত সংহতি সংহার সংহিতা সিংহ স্বয়ংবর হিংসা
(চলমান)



0 Comments