nature beauty

header ads

মোহরে ফাতেমী কি সুন্নত? | Mohiuddin Kasemi


মোহরে ফাতেমী কি সুন্নত? পরিমাণ কতটুকু?
------------------------------ মুফতি মুহিউদ্দীন কাসেমী

মোহরের নির্দিষ্ট কোনো ঊর্ধ্বসীমা নেই। পারস্পরিক সমঝোতা ও সামর্থ্যের ওপর ভিত্তি করে মোহর কমবেশ হতে পারে। সাধারণ দিনমজুর ও কোটিপতির কন্যার এক মোহর হবে না। তদ্রূপ রাজা-বাদশা বা হাজার হাজার কোটি টাকার মালিকের বিয়েতে মোহরও হবে তার আভিজাত্য ও কৌলিন্য অনুপাতে। স্বাভাবিকভাবেই তখন মোহর বেড়ে যাবে। পবিত্র কুরআনে ইরশাদ হচ্ছে :
وَإِنْ أَرَدْتُمُ اسْتِبْدَالَ زَوْجٍ مَكَانَ زَوْجٍ وَآَتَيْتُمْ إِحْدَاهُنَّ قِنْطَارًا فَلَا تَأْخُذُوا مِنْهُ شَيْئًا
অর্থ : তোমরা যদি একস্ত্রীর স্থলে অন্য স্ত্রী গ্রহণ করতে চাও এবং তাদের একজনকে অগাধ সম্পদও দিয়ে থাক, তবুও সেখান থেকে কিছুই ফিরিয়ে নিও না। (সূরা নিসা : ২০)

বর্ণিত আছে, হযরত উমর ইবনুল খাত্তাব রা. হযরত আলী রা. এর কন্যা উম্মে কুলছুমকে চল্লিশ হাজার দিরহাম মোহর দিয়ে বিয়ে করেন। (সুনানে কুবরা লিলবায়হাকি, হাদিস নং- ১৪১১৯)

মোহরের ক্ষেত্রে মূল বিবেচনা হল পরস্পরের সম্মতি ও সামর্থ্য। নির্দিষ্ট কোনো মোহর সুন্নত নয়। এটাই শরিয়তের নির্দেশ। কিন্তু অনেকে মনে করেন, মোহরে ফাতেমি সুন্নত। মোহরে ফাতেমী হযরত আলী রা. ও হযরত ফাতেমা রা. এর বিয়ের মোহর। মোহরে ফাতেমীর পরিমাণ নির্ণয়েও বেশ মতানৈক্য রয়েছে। যাই হোক, মোহরে ফাতেমি সুন্নত নয়। নির্দিষ্ট পরিমাণের মোহর সুন্নত হলে রাসুল সা. এর বিয়ের মোহরই সুন্নত হওয়া যুক্তিযুক্ত। (ফাতাওয়া শামী : খ. ৯, পৃ. ৪৯৭)
.
মোহরে ফাতেমীর পরিমাণ
ফাতেমা ও আলী রা. এর বিয়েতে মোহরের পরিমাণ নিয়ে দুটি বর্ণনা রয়েছে। প্রসিদ্ধ বর্ণনামতে ৫০০ দিরহাম। যা বর্তমানে ১৫৮০ গ্রাম ৯০০ মিলিগ্রাম রূপা হয়। ১৩২ ভরি। তোলা ও ভরি একই জিনিস।
অন্য বর্ণনামতে ৪৮০ দিরহাম।
রূপা ৭০০ টাকা ভরি। তাই ৯২৪০০ টাকা হয়। স্থানীয় বাজারে রূপার দাম অনুযায়ী মোহরে ফাতেমী নির্ধারণ হবে।

Post a Comment

0 Comments