যতক্ষণ-যখন
- মুহিউদ্দীন কাসেমী
* যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তির পূর্ণ অবস্থা জানা না যাবে, তক্ষণ তার বুযুর্গিয়াত ও সাধুতায় বিশ্বাস করো না।
* যতক্ষণ পর্যন্ত দুর্ভাগ্যের তিক্ত স্বাদ আস্বাদন না করবে, সৌভাগ্যের স্বাদ অনুভব হবে না।
* যতক্ষণ পর্যন্ত ব্যক্তির সাথে কথাবার্তা না হবে, তাকে ঘৃণিত মনে করো না।
* যখন আকল পূর্ণ হয়, কথা কমে যায়।
* যখন তুমি আশায় আশায় দূরে চলে যাও, আকস্মিক মৃত্যুর স্মরণ করো।
* যখন মানুষ কথা কম বলে, তখন সঠিক কথা বেশি বলতে পারে।
* যখন তুমি খালেকের ভয় কর, তাঁর নিকট আশ্রয় চাও। আর যদি মাখলুকের ভয় কর তার থেকে দূরে সরে যাও।
* যখন কোনো ব্যক্তিকে আল্লাহ মুহাব্বত করেন, তাকে তাওফিক দান করেন যে, কালের শিক্ষণীয় ঘটনাবলি থেকে শিক্ষা গ্রহণ করার।
* যখন মানুষের আখলাক ভালো হবে, তার কথা মজাদার হবে।
* যখন কারো ইহসানের বদলা আদায়ে তুমি অক্ষম হও, কমপক্ষে মুখে তার শুকরিয়া অবশ্যই আদায় কর।
* যখন দেখবে কোনো সাধক মানুষজন থেকে দূরে চলে যায়, তখন তাকে তালাশ কর। আর যদি সে মানুষজনকে তালাশ করে, তখন তার থেকে দূরে সরে যাও।
* যখন কোনো কাজে আল্লাহর হেকমত বুঝে না আসবে, তুমি সেখানে নিজ থেকে হেকমত প্রয়োগ করো না।
* যখন তুমি দুর্বলদের কিছু না দিতে পারো, তাদের সাথে ভালো ব্যবহার করো।
* যখন তুমি কোনো বিষয়কে ভয় করো, তখন ওই কাজটি করে ফেলো। কেননা সবসময় তার ভয়ে থাকা তাতে লিপ্ত হওয়ার চেয়ে বেশী কষ্টদায়ক।
* যখন ব্যক্তির মাঝে কোনো মন্দ অভ্যাস সম্পর্কে অবগত হবে, মনে করো তার মাঝে এমন আরো অনেক মন্দ অভ্যাস লুকিয়ে আছে।

0 Comments