যতিচিহ্ন : ০১
______________________মুহিউদ্দীন কাসেমী
এক বিন্দু [ . ]
অধুনা এক বিন্দু সংক্ষেপণের চিহ্ন হিসেবে ব্যবহৃত হচ্ছে। মূলত তা ইংরেজি থেকে হুবহু নকল করে বাংলায় আনা হয়েছে। যেমন :
গ. অ. = এম. এ. ই. অ. = বি. এ.
বাংলায়ও অনুরূপ। যেমন :
মুহা./ মো. হল মুহাম্মদ বা মোহাম্মদ এর সংক্ষিপ্ত রূপ। আরও উদাহরণ :
মাও. , লি. , পো. , প্রো. , ডা. , ড. এগুলো যথাক্রমে মাওলানা, লিমিটেড, পোস্ট অফিস, প্রোপ্রাইটর, ডাক্তার [চিকিৎসক], এবং ডক্টর [ডক্টরেট ডিগ্রিধারী] এর সংক্ষিপ্ত রূপ। [পূর্বে এক্ষেত্রে মোঃ/ মুহঃ, আরো আগে মোং লেখা হত]
এই নিয়ম অনুসরণ করে প্রত্যেক স্থানে সংক্ষেপণের জন্য এক বিন্দু ব্যবহার করতে হবে। কোনোক্রমেই বিসর্গ [ঃ] বা কোলন [:] ব্যবহার করা যাবে না। তাই ব্যবহার করুন :
সা. রা. রহ. আ. ইত্যাদি।
প্রসঙ্গত, আরবি ও ইংরেজিতে এক বিন্দু ফুলস্টপ বা দাঁড়ির স্থলে ব্যবহৃত হয়। আর উর্দুতে দাঁড়ির স্থানে হাইফেনের মতো একটি ছোট্ট রেখা বসে। এক বিন্দু ব্যবহার করা যাবে না। আরবি ও উর্দুকে একসাথে গুলিয়ে ফেলবেন না।
এই লেখাটি আমার বই বানানচর্চার | বইটি অনলাইন অডার দিতে নিচে ক্লিক করুন >




0 Comments