nature beauty

header ads

দলিলের মহারোগ। Mohiuddin Kasemi


দলিলের মহারোগ
______________________ মুহিউদ্দীন কাসেমী


এক ছাত্র একটি মাসআলা জিজ্ঞেস করল, আমি উত্তর দিলাম। তার সাথে আমার কথোপকথন কিছুটা এমন :
- হুজুর দলিল জানতে চাই।
- তুমি দলিল বুঝবে? অমুক কিতাবের নাম শুনেছ? সহিহ ইবনে খুজাইমার কথা জানো?
- জ্বি না হুজুর, জানি না।
-তাহলে তোমার দলিলের দরকার নেই।
- দলিল ছাড়া মানা তো জরুরি না। আপনার কথা সত্য কিনা বুঝব কী করে?
- সত্য-মিথ্যা বোঝার ক্ষমতা তোমার আছে? নেই। তুমি আরবি পড়তে জানো? উসুলে হাদিস জানো? উসুলে ফিকহের উসুলগুলো জানা আছে?
- তারপরও দলিল চাই।
---
দলিলের মহারোগে পেয়ে বসেছে অনেক ভাইকে। দলিল জানতে চাওয়া ভালো জিনিস; কিন্তু দলিল বোঝার যোগ্যতা ও ক্ষমতা থাকা লাগবে তো!
ডাক্তারের কাছে যাওয়ার পর ওষুধ লেখল। আপনি তাকে জিজ্ঞেস করতে পারবেন, এ ওষুধ কেন লিখলেন? তার ওষুধ লেখার কারণ অনুধাবন করতে হলে আপনাকেও ডাক্তার হতে হবে। প্রত্যেক বিষয়ের অভিজ্ঞ ব্যক্তিই ওই বিষয় জানতে ও বুঝতে পারে; অন্যরা সেটা বুঝবে না।
তদ্রƒপ বিজ্ঞ আলেম হলে দলিল জানতে পারে। সাধারণ আলেমÑ যারা আরবি জানে না, বুঝে না, উসুল সম্পর্কে ন্যূনতম ধারণা নেই- তারা দলিল দিয়ে কী করবে? তাদের পথ হচ্ছে, জ্ঞানীদের কাছে জিজ্ঞেস করে নাও। কুরআন বলছে :
فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِنْ كُنْتُمْ لَا تَعْلَمُونَ
সূরা নাহল : ৪৩
দলিল জানতে চাওয়ার বিরোধিতা আমি করছি না; দলিল বোঝার অযোগ্যদের সতর্ক করাই মূল লক্ষ্য।
কথাগুলো ছাত্রটিকে বলার পর তার সন্দেহ কেটে যায়। শুকরিয়া আদায় করে।

Post a Comment

0 Comments