nature beauty

header ads

সন্তানের প্রতি লোকমান আ. এর অমূল্য উপদেশ | Mohiuddin Kasemi


সন্তানের প্রতি লোকমান আ. এর অমূল্য উপদেশ
                                মুহিউদ্দীন কাসেমী

১. দুনিয়া একটি গভীর সমুদ্রের মতো; যাতে বহু লোক ডুবে আছে। তুমি দুনিয়ার ঐ সমুদ্রে তাকওয়াকে কিস্তি বানাবে, যাতে ঈমান বোঝাই থাকবে; যার পাল হবে আল্লাহর ওপর তাওয়াক্কুল। তাহলে হতে পারে তুমি ডুবে যাওয়া থেকে বেঁচে যাবে; অন্যথায় তুমিও রেহাই পাবে না।
২. যার নফস তার নিজের জন্য উপদেশকারী হবে সে আল্লাহর হেফাজতে থাকবে। যে নিজে মানুষের মাঝে ইনসাফ করে আল্লাহ তার ইজ্জত বৃদ্ধি করেন। আল্লাহর আনুগত্য করতে গিয়ে যে পরিমাণ অপদস্ত হয় আল্লাহ তার সেই পরিমাণ ইজ্জত বাড়িয়ে দেন।
৩. সন্তানকে আদব-আখলাক শিক্ষা দেওয়ার জন্য প্রহার করা এমন জরুরি যেমন জমির জন্য পনি।
৪. বৎস! ঋণ করা থেকে বিরত থাকো; কারণ ঋণ দিনে আনে অপমান রাতে আনে পেরেশান।
৫. বৎস! আল্লাহর ওপর এতো বেশি আশা রাখো যাতে নাফরমানির কারণে ধরা না খাও। আর তাঁকে এতো বেশি ভয় করো যাতে রহমত থেকে নিরাশ না করে।
৬. যে ব্যক্তি মিথ্যা বলে তার চেহারা থেকে সৌন্দর্য চলে যায়। যার চরিত্র নষ্ট হয়ে যায় তার পেরেশানি বেড়ে যায় এবং বিরাট পাথর সরানো অনেক সহজ অবুঝকে বুঝানোর চেয়ে।
৭. বৎস! আমি বড় পাথর, লোহা এবং অসম্ভব ভারি জিনিসের বোঝা বহন করেছি কিন্তু আমার কাছে মন্দ প্রতিবেশীর চেয়ে ভারি বোঝা কিছুই মনে হয়নি। আমি তিক্ততার চেয়ে অধিক তিক্ত বস্তুর স্বাদ আস্বাদন করেছি কিন্তু মুখাপেক্ষিতার চেয়ে অধিক তিক্ত কোনো বস্তু দেখি নি। বৎস! মূর্খকে প্রতিনিধি বানিয়ো না; যদি জ্ঞানী না পাও নিজেই নিজের প্রতিনিধি হও। বৎস! মিথ্যা কথা থেকে বেচে  থেকো; কেননা মিথ্যা পাখির গোশতের মতো সুস্বাদু। জানাযায় বেশি বেশি যেও আর বিবাহ অনুষ্ঠানে যেও না; কেননা জানাযা তোমাকে আখেরাতের স্মরণ করাবে আর বিবাহ দুনিয়ার প্রতি আকর্ষণ করবে। বৎস! এতো মিঠাও হবে না যে গিলে ফেলবে এবং এতো তিতাও হইও না যে ফেলে দিবে।
৮. তোমার খানা পরহেজগার লোক খাবে এবং নিজের বিষয়ে ওলামাদের পরামর্শ নিবে।
৯. বৎস! যদি তুমি কাউকে ভাই বানাতে চাও তার পূর্বে তাকে রাগান্বিত করো। যদি রাগ অবস্থায় তোমার সাথে ইনসাফের আচোরণ করে তাহলে তাকে ভাই বানাও অন্যথায় তার থেকে বাচো।
১০. তোমার কথা যদি মিষ্টি হয় চেহারা যদি হাস্যোজ্জ্বল হয় তুমি দানকারীর চেয়েও প্রিয় হবে ।
১১. বৎস! তোমার বন্ধুদের নিকট নিজেকে এমনভাবে উপস্থাপন করো যে তোমার কোনো প্রয়োজন নেই তাদের প্রতি; কিন্তু তাদের প্রয়োজন রয়েছে তোমার প্রতি। ঐ ব্যক্তির মতো হও যে মানুষের কাছে প্রশংসাও চায় না এবং নিন্দাও না; এ অবস্থায় সে নিজে কষ্ট পেলেও মানুষ তার থেকে শান্তি পাবে।

Post a Comment

0 Comments