nature beauty

header ads

বানানচর্চা | ০৪ | Mohiuddin Kasemi


বানানচর্চা : ০৪
_______________ মুহিউদ্দীন কাসেমী

যুক্তব্যঞ্জন গঠনে ত-বর্গের পূর্বে দন্ত্য-ন

নাসিক্যধ্বনি যুক্ত করার জন্য তৎসম ও অতৎসম সকল শব্দে ত-বর্গের (ত থ দ ধ ন) পূর্বে শুধু দন্ত্য-ন হবে; মূর্ধন্য-ণ হবে না। যেমন :

ন্ত (ন্ + ত)
অগণতান্ত্রিক অক্লান্ত অচিন্তনীয় অচিন্তিত অচিন্তপূর্ব অচিন্ত্য অজান্তে অজন্তা অতলান্তিক অতিক্রান্ত অত্যন্ত অধিকন্তু অনন্ত অন্তঃকরণ অন্তঃকোণ অন্তঃক্রীড়া অন্তঃপুর অন্তঃসারশূন্য অন্তঃস্থ [মধ্যবর্তী] অন্ত অন্তত অন্তর অন্তরঙ্গ অন্তরা অন্তরাত্মা অন্তরায় অন্তরাল অন্তরীক্ষ অন্তরীণ অন্তরীপ অন্তর্গত অন্তর্জগৎ অন্তর্জলি অন্তর্দাহ অর্ন্তদৃষ্টি অন্তর্ধান অন্তির্নিহিত অন্তর্বর্তী অন্তর্বাস অন্তর্বেদনা অন্তর্ভুক্ত অন্তর্ভূত অন্তর্বেদী অন্তর্যামী অন্তর্হিত অন্তস্থল অন্তহীন অন্তিম অন্ত্য অন্ত্যজ অন্ত্যেষ্টি অন্ত্যেষ্টিক্রিয়া অন্ত্র অফুরন্ত অবান্তর অবিশ্রান্ত অভিজাততন্ত্র অভিসন্তাপ অভ্যন্তর অভ্যন্তরীণ অভ্রান্ত অর্থান্তর অশান্ত অশান্তি অসন্তুষ্ট অসন্তোষ আক্রান্ত আগন্তুক আত্মনিয়ন্ত্রণ আদ্যন্ত আদ্যোপান্ত আন্তর আন্তরিক আন্তরিকতা আন্তর্জাতিক আন্ত্রিক আভ্যন্তর আভ্যন্তরিক আমিন্ত্রত আমলাতন্ত্র ইদানীন্তন ইন্তেকাল উড়ন্ত উৎক্রান্তি উপরন্তু উপায়ান্তর একনায়কতন্ত্র একান্ত একান্তর একান্তে এন্তার ঐকান্তিক কর্কটকান্তি কান্ত কান্তা কান্তার কান্তি কান্তিমান কালান্তর কিংবদন্তি কিন্তু কুন্তল কৃতান্ত ক্রান্তি ক্লান্ত ক্লান্তি ক্ষান্ত ক্ষান্তি খন্তা খুন্তি গণতন্ত্র গণতন্ত্রী গণতান্ত্রিক গত্যন্তর গন্তব্য ঘুমন্ত চক্রান্ত চলন্ত চিন্তনীয় চিন্তা চিন্তান্বিত চিরন্তন চূড়ান্ত জন্তু জয়ন্তী জলজ্যান্ত জলবসন্ত জিয়ন্ত জীবন্ত জ্বলন্ত জ্যান্ত ঝুলন্ত ডুবন্ত তদন্ত তদানীন্তন তন্তু তন্তুবায় তন্ত্র তন্ত্রী তান্ত্রিক তেপান্তর দন্ত দন্তমূল দন্তমূলীয় দন্তমূল দন্তমূলীয় দন্তশূল দন্তস্ফূট দন্তোদ্গম দন্ত্য দিগন্ত দিনান্ত দুরন্ত দুর্দান্ত দুশ্চিন্তা দূরান্ত দৃষ্টান্ত দেশান্তর দেহান্তর দ্বীপান্তর ধনতন্ত্র ধনতান্ত্রিক ধন্বন্তরি ধর্মান্তর নিঃসন্তান নিতান্ত নিমন্ত্রণ নিয়ন্তা নিয়ন্ত্রক নিয়ন্ত্রণ নিয়মতান্ত্রিক নিরন্তর নিশ্চিন্ত নিষ্ক্রান্ত নীলকান্ত পক্ষান্তর পড়ন্ত পয়মন্ত পরন্তু পরাক্রান্ত পরিশ্রান্ত পর্যন্ত পাঠান্তর পান্তা পিতৃতান্ত্রিক পুঁজিতন্ত্র প্রজাতন্ত্র প্রত্যন্ত প্রশান্ত প্রসঙ্গান্তর প্রাণবন্ত প্রাণান্ত প্রান্ত প্রান্তর প্রান্তিক ফলন্ত ফুটন্ত বসন্ত বাড়ন্ত বাপান্ত বারান্তর বাষ্পযন্ত্র বাসন্তিক বাসন্তী বিচিন্তা বিভ্রান্ত বিভ্রান্তি বিয়োগান্ত বিশ্রান্ত বিষয়ান্তর বৃত্তান্ত বৃন্ত বৃহদন্ত্র বেদান্ত বৈজয়ন্তী বৈদান্তিক ভাবান্তর ভারাক্রান্ত ভাষান্তর ভাষান্তরিত ভাসন্ত ভ্রান্ত ভ্রান্তি মতান্তর মনান্তর মন্তব্য মন্তর মন্ত্র মন্ত্রণা মন্ত্রণালয় মন্ত্রিত্ব মন্ত্রী মন্বন্তর মর্মন্তুদ মর্মান্তিক মাসান্ত মিলনান্ত মূলমন্ত্র মোহান্ত যন্ত্র যন্ত্রণা যন্ত্রপাতি যন্ত্রশিল্পী যন্ত্রী যান্ত্রিক যুগান্তকারী যুগান্তর রূপান্তর রূপান্তরিত রোগাক্রান্ত লক্ষ্মীমন্ত লোকান্তর শান্ত শান্তি শাসনতন্ত্র শ্রান্ত শ্রান্তি শ্রান্তিহীন ষড়যন্ত্র সংক্রান্ত সংক্রান্তি সন্ত সন্ততি সন্তপ্ত সন্তরণ সন্তর্পণে সন্তান সন্তাপ সন্তুষ্ট সন্তুষ্টি সন্তোষ সন্ত্রস্ত সন্ত্রাস সবজান্তা সময়ান্তর সমান্তর সমান্তরাল সর্বনিয়ন্তা সর্বস্বান্ত সান্ত¦না সান্ত্রী সামন্ত সামান্তরিক সিদ্ধান্ত সীমন্ত সীমন্তিনী সীমান্ত সুচিন্তিত সৈন্যসামন্ত স্থানান্তর স্বতন্ত্র স্বরান্ত স্বাতন্ত্র্য হন্তদন্ত হন্তা হন্তারক হলন্ত হসন্ত হস্তান্তর হস্তিদন্ত হৃদযন্ত্র হেমন্তিক হেমন্ত হৈমন্তিক হৈমন্তী।

ন্থ (ন্ + থ)
উগ্রপন্থী কন্থা [কাঁথা] গ্রন্থ গ্রন্থন গ্রন্থকার গ্রন্থাগার গ্রন্থি গ্রন্থিক পন্থা পন্থী প্যান্থার পান্থ পান্থপথ মন্থন মন্থর রোমন্থন।

ন্দ (ন্ + দ)
অতন্দ্র অনিন্দনীয় অনিন্দিত অনিন্দ্য অন্তর্দ্বন্দ্ব অন্দরমহল অপ্রতিদ্বন্দ্বী অভিনন্দন অভিনন্দিত অরবিন্দ অরিন্দম অর্ধচন্দ্র অলিন্দ অসুন্দর আত্মকেন্দ্রিক আনন্দ আনন্দিত আন্দাজ আন্দোলন আন্দোলিত ইন্দারা ইন্দু ইন্দ্র ইন্দ্রধনু ইন্দ্রিয় কন্দর কাসুন্দি কেন্দ্র কেন্দ্রস্থল কেন্দ্রাতিগ কেন্দ্রিক কেন্দ্রীভূত কেন্দ্রীয় কোন্দল ক্রন্দন ক্রন্দসী খন্দ খোদাবন্দ গালমন্দ গিরিকন্দর গোয়েন্দা গোলন্দাজ ঘ্রাণেন্দ্রিয় চন্দন চন্দ্র চন্দ্রগ্রহণ চন্দ্রদোয় ছন্দ ছনোবন্দ জবানবন্দি জিতেন্দ্রিয় জিন্দা জিন্দাবাদ জিন্দেগি জ্ঞানেন্দ্রিয় তন্দুর তন্দ্রা তন্দ্রাবেশ তীরন্দাজ দৈনন্দিন দ্বন্দ্ব ধান্দা নজরবন্দি নন্দন নন্দিত নন্দিনী নান্দী নান্দীকার নিঃসন্দেহে নিন্দক নিন্দনীয় নিন্দা নিন্দিত নিন্দুক নিরানন্দ নির্দ্বন্দ্ব নিস্পন্দ পছন্দ পঞ্চেন্দ্রিয় পুলিন্দা প্রতিদ্বন্দ্বিতা প্রতিদ্বন্দ্বী ফন্দি বন্দ বন্দনা বন্দনীয় বন্দর বন্দি [কয়েদি] বন্দিনী বন্দী [বন্দনাকারী] বন্দুক বন্দেগ বন্দেগি বন্দোবস্ত বরকন্দাজ বরেন্দ্র বহিরিন্দ্রিয় বান্দা বারান্দা বারীন্দ্র বিকেন্দ্রীকরণ বিন্দু বন্দিত বিন্দুবিসর্গ বৃন্দ বে-আন্দাজ বে-বন্দোবস্ত মন্দ মন্দা মন্দাকিনী মন্দির মন্দিরা মন্দীভূত মন্দ্র মাহেন্দ্রক্ষণ রাজেন্দ্র রাজেন্দ্রপুর সন্দর্ভ সন্দর্শন সন্দিগ্ধ সন্দিহান সন্দীপন সন্দেশ সন্দেহ সানন্দ সান্দ্র সিন্দুক সিন্দূর সুন্দর সৌন্দর্য স্পন্দন স্বচ্ছন্দ স্বাচ্ছন্দ্য হিন্দু হিন্দোল হৃৎস্পন্দন

ন্ধ (ন্ + ধ)
অনুসন্ধান অনুসন্ধিৎসা অনুসন্ধিৎসু অনুসন্ধেয় অন্ধ অন্ধকার অন্ধকূপ অন্ধত্ব অভিসন্ধি ইন্ধন উদ্বন্ধন কবন্ধ গন্ধ গন্ধক গন্ধবণিক গন্ধী দীনবন্ধু দুরভিসন্ধি দুর্গন্ধ ধর্মান্ধ ধান্ধা ধুন্ধুমার ধুরন্ধরনাাসরন্ধ্র নিবন্ধ নিবন্ধন নিবন্ধীকরণ নীরন্ধ্র প্রতিবন্ধ প্রতিবন্ধক প্রতিবন্ধী প্রবন্ধ বন্ধ বন্ধক বন্ধকী বন্ধন বন্ধনী বন্ধু বন্ধুত্ব বন্ধুবৎসল বন্ধুর বন্ধ্যা বয়ঃসন্ধি বসুন্ধরা রাজবন্ধু বান্ধব মণিবন্ধ মান্ধাতা মুখবন্ধ যুগসন্ধি রন্ধন রন্ধ্র সনির্বন্ধ সন্ধান সন্ধানী সন্ধি সন্ধিৎসু সন্ধ্যা সম্বন্ধ সম্বন্ধী সান্ধ্য সিন্ধু সুগন্ধা স্কন্ধ

ন্ন (ন্ + ন)
অন্ন অভিন্ন আসন্ন উন্নত উন্নাসিক একান্ন কান্না ছন্নছড়া ছিন্ন নিরন্ন নিরবচ্ছিন্ন পরান্ন প্রচ্ছন্ন বিচ্ছিন্ন বিভিন্ন রান্না সন্নিকট সন্নিহিত সম্পন্ন সান্নিধ্য

Post a Comment

0 Comments