nature beauty

header ads

প্রতিবেশীর হক | Mohiuddin Kasemi


প্রতিবেশীর হক
_____________________ মুফতি মুহিউদ্দীন কাসেমী


০১. প্রতিবেশীকে প্রথমে সালাম দেওয়া।
০২. তার সাথে বিরক্তিকর দীর্ঘ কথাবার্তা না বলা।
০৩. বারবার তার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা।
০৪. অসুস্থ হলে দেখতে যাওয়া।
০৫. বিপদে পড়লে সমবেদনা প্রকাশ করা।
০৬. তার কষ্টদায়ক অবস্থায় সঙ্গ দেওয়া।
০৭. তার কৃতিত্বে মোবারকবাদ দেওয়া।
০৮. তার ভুলভ্রান্তিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা।
০৯. নিজের বাড়ি থেকে তার বাড়িতে উঁকি না দেওয়া।
১০. নিজের ড্রেন তার বাড়ির দিকে না রাখা।
১১. ময়লা-আবর্জনা তার বাড়ির সামনে না ফেলা।
১২. তার বাড়ির রাস্তা সংকীর্ণ না করা।
১৩. তার ঘরে যা কিছু নিয়ে যায় গভীর দৃষ্টিতে তা না দেখা।
১৪. তার দুর্বলতাকে ঢেকে রাখার চেষ্টা করা।
১৫. তার অনুপস্থিতে তার ঘরের খোঁজখবর রাখা।
১৬. তার বিরুদ্ধে কোনো প্রকার গিবত পরনিন্দা না শোনা।
১৭. তার বাচ্চাদেরকে মুহাব্বত করা।
১৮. দীনি ও দুনিয়াবি বিষয়ে তাকে পথপ্রদর্শন করা।
১৯. তার অধীনস্তদেরকে তার বিরুদ্ধে ক্ষেপিয়ে না তোলা।
২০. তার বৈধ দাওয়াত কবুল করা।

Post a Comment

0 Comments